প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং (ভি কে সিং) বয়স পরিবর্তনের জন্য সরকারের বিরুদ্ধে আদালতে রিট আবেদন করায় কিছুটা অস্বস্তিতে পড়েছে দেশটির সরকার। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র জানিয়েছে, এ ব্যাপারে আইনি লড়াইয়ে যেতে প্রস্তুত সরকার।জন্মদিনের পরিবর্তনের আবেদন জানিয়ে জেনারেল ভি কে সিং গত সোমবার একটি রিট আবেদন করেন। এতে তিনি উল্লেখ করেন, তাঁর প্রকৃত জন্মতারিখ ১০ মে, ১৯৫১। তবে দাপ্তরিক দলিল অনুযায়ী তাঁর জন্মতারিখ ১০ মে, ১৯৫০। ব্যক্তিগত ও পেশাগত সম্মান রক্ষার্থে তিনি প্রকৃত জন্মতারিখ নথিভুক্ত করতে চান। সেনাপ্রধান পদে ২০১২ সালের ৩১ মে তাঁর তিন বছর মেয়াদ পূর্ণ হবে। টাইমস অব ইন্ডিয়া।