আইভরি কোস্টে আজ পার্লামেন্ট নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইভরি কোস্টে আজ রোববার পার্লামেন্ট নির্বাচন। সর্বশেষ ২০০০ সালে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট লরা বাগবোর দল আইবোরিয়ান পপুলার ফ্রন্ট (এফপিআই) ক্ষমতায় এসেছিল।আজ অনুষ্ঠেয় নির্বাচনের মাধ্যমে বর্তমান প্রেসিডেন্ট আলাসেন ওয়াতারা নিজের অবস্থান সংহত করতে চান। পর্যবেক্ষকেরা দেশটির রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। বিবিসি।