আইভরি কোস্টে নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট আলাসেন ওয়াতারার দল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছে। নির্বাচন কমিশনের প্রধান ইউসুফ বাকায়োকে গতকাল শুক্রবার এ ফলাফল ঘোষণা করেন।আইভরি কোস্টের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট লরা বাগবোর দল আইভরিয়ান পপুলার ফ্রন্ট (এফপিআই) নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গত রোববার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচন বর্জন করেছে।মোট ২৫৪টি আসনের মধ্যে ১২৭ আসনে জয় পেয়েছে ওয়াতারার দল র‌্যালি অব রিপাবলিকানস (আরডিআর)। এ ছাড়া সমমনা দল আইভরি কোস্ট ডেমোক্রেটিক পার্টি (পিডিসিআই) পেয়েছে ৭৭টি আসন। মোট ভোট পড়েছে ৩৬ দশমিক ৫৬ শতাংশ।আরডিআর, পিডিসিআই ও ছোট কয়েকটি দলের সমন্বয়ে গঠিত ক্ষমতাসীন কোয়ালিশন প্রায় ২২০টি আসন পেয়েছে। অবশিষ্ট আসন-গুলোতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন।সরকারি একটি সূত্র জানায়, কয়েকজন স্বতন্ত্র সদস্যকে দলে ভিড়িয়ে পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা (১৩০টি আসন) পেতে আগ্রহী আরডিআর। এএফপি।