আইভরি কোস্টে সেনাঘাঁটিতে গোলাগুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টের প্রধান শহর আবিদজানের একটি সেনাঘাঁটিতে গতকাল গোলাগুলির ঘটনা ঘটেছে। গত রোববার আবিদজানের পূর্বাঞ্চলীয় ইয়োপোউগন নামক জায়গায় থানাসহ সেনাবাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলায় পাঁচ সেনা নিহত হয়। গতকাল ভোরে ওই সেনাঘাঁটিতে কয়েকজন অজ্ঞাত বন্দুকধারী হামলা চালায়।প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করা হয়। এ ছাড়া শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিবিসি।