আইসিসিতে কেনিয়ার উইলিয়াম রুটোর বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে কেনিয়ার ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর বিচার শুরু হয়েছে।
আদালতে গতকাল উইলিয়াম রুটোর পাশাপাশি কেনিয়ার বেতার উপস্থাপক জশুয়া আরাপ সাংয়েরও বিচার শুরু হয়েছে। সাংয়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া ও হত্যাকাণ্ড সংঘটিত করার অভিযোগ আনা হয়েছে। রুটো কেনিয়ায় পাঁচ বছর আগে নির্বাচন-পরবর্তী ভয়াবহ সহিংসতার মূল পরিকল্পনাকারী হিসেবে এই বিচারের সম্মুখীন হয়েছেন। এএফপি।