আকস্মিক বন্যায় আফগানিস্তানে অন্তত ২৭ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের উত্তরাঞ্চলে পার্বত্য এলাকার কয়েকটি গ্রামে গতকাল শুক্রবার আকস্মিক বন্যায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। ওই অঞ্চলে চলতি সপ্তাহে এটি দ্বিতীয় বড় ধরনের বন্যার ঘটনা। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।তাখার প্রদেশের গভর্নর আবদুল জব্বার তাকওয়া জানান, বন্যার তোড়ে বাঁধ ভেঙে গতকাল ইশকামিশ জেলার একটি উপত্যকা ও কয়েকটি গ্রাম তলিয়ে গেছে। তিনি জানান, মধ্য রাতে আকস্মিকভাবে এটি আঘাত হানে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।জব্বার তাকওয়া জানান, উদ্ধারকর্মীরা দুর্গত স্থানে পৌঁছার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু দুর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। এপি।