আকাশেই জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানের মাঝপথে আকাশেই জন্ম নিল এক শিশু। এ ঘটনায় দুবাই থেকে ম্যানিলাগামী বিমানটিকে ভারতের হায়দরাবাদে জরুরি অবতরণ করতে হয়। সর্বশেষ খবর অনুযায়ী, নবজাতক ও মা দুজনই ভালো আছে। মেসি বারবেরামে উমান্ডাল নামের এক যাত্রী বলেন, দুবাই থেকে ফিলিপাইনে যাচ্ছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে যাত্রী ছিলেন গর্ভবতী এক নারী ও তাঁর মা। ওই নারীর প্রসবের তারিখ দুই মাস পরে ছিল। কিন্তু বিমানের মাঝপথেই তাঁর প্রসববেদনা শুরু হয়। ফ্লাইটটিতে যাত্রীদের মধ্যে দুজন নার্স ছিলেন। তাঁদের সহায়তায় ওই নারী একটি কন্যাসন্তানের জন্ম দেন। মা ও নবজাতক ম্যানিলায় যাওয়ার আগেই যাতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সে জন্য চালক বিমানটিকে হায়দরাবাদে জরুরি অবতরণ করান। এএফপি