আকাশেই ভেঙে পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের বিমান সংস্থা ইজিপ্টএয়ারের যে উড়োজাহাজটি গত মে মাসে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়, সেটি সম্ভবত আগুন ধরার পর মাঝ আকাশেই ভেঙে পড়েছিল। এর ককপিটের (চালকের বসার স্থান) মধ্যে কিংবা তার খুব কাছে আগুন ধরেছিল। মিসরের কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা পত্রিকাটিকে বলেন, কারিগরি ত্রুটি নাকি নাশকতার কারণে বিমানের মধ্যে আগুন ধরেছিল, তা এখনো স্পষ্ট নয়।
এএফপি