আক্রান্ত বিবিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যাকারদের সাইবার হামলার শিকার হয়ে যুক্তরাজ্যের সময় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) সবগুলো ওয়েবসাইট কয়েক ঘণ্টা বন্ধ ছিল। গ্রিনিচ মান সময় সকাল সাতটায় ওই সাইবার হামলা হয়। তখন থেকে ওয়েবসাইটে গেলে মনিটরে শুধু ভুল হওয়ার (এরর মেসেজ) বার্তা লেখা দেখা যায়। একপর্যায়ে প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রতিষ্ঠানটির এক টুইটার বার্তায় বলা হয়, ‘যান্ত্রিক জটিলতার কারণে বিবিসির ওয়েবসাইটে সমস্যা হচ্ছে। আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি এবং দ্রুতই সমাধানের চেষ্টা করছি। এ বিড়ম্বনার জন্য আমরা দুঃখিত।’ স্থানীয় সময় দুপুরে ওয়েবসাইট স্বাভাবিক হয়ে যাওয়ার কথা জানানো হয়। বিবিসি বলেছে, সাইবার হামলাটির নাম ‘ডিস্ট্রিবিউটেড ডিনায়াল সার্ভিস’। এ প্রক্রিয়ায় কোনো ওয়েবসাইটে অনেকগুলো ভিন্ন আইপি থেকে হামলা করে তাকে অকার্যকর করে দেওয়া হয়।
বিবিসি