আগস্ট বা অক্টোবরে ভারত সফর করতে পারেন ওবামা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী আগস্ট অথবা অক্টোবরে ভারতে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে আসতে পারেন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং শনিবার একথা বলেন। মনমোহন সিং যুক্তরাষ্ট্র ও ব্রাজিল সফর থেকে ফিরে এ কথা বলেন। এ সফরে তিনি ওবামার সঙ্গে সাক্ষাত্ করেন। মনমোহন সিং বলেন, ওবামার গুরুত্বপূর্ণ সফরের জন্য এই দুই মাস থেকে চূড়ান্ত তারিখ ঠিক করা হবে। ওয়াশিংটনে ১১ এপ্রিল মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মনমোহন সিং তাঁকে জানান, ভারত তাঁর সফরের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। মনমোহন সিং বারাক ওবামাকে আরও বলেন, তিনি ভারতের মানুষসহ বিশ্বব্যাপী লাখো মানুষের কল্পনায় আছেন। এ ছাড়া ভারতের মানুষ শিগগিরই ওবামাকে তাঁদের দেশে দেখতে চায়। এএফপি।