আগাম নির্বাচনের আহ্বান নেতানিয়াহুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্ধারিত সময়ের আগেই আগামী জানুয়ারিতে সাধারণ নির্বাচনের আহ্বান জানিয়েছেন। জানুয়ারিতে হলে তা হবে নির্ধারিত সময়ের চেয়ে অন্তত নয় মাস আগে হওয়া নির্বাচন।বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলে যত শিগগির সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকার ২০০৯ সাল থেকে ক্ষমতায়। এই সরকার ইসরায়েলিদের মধ্যে এখনো যথেষ্ট জনপ্রিয়। কিন্তু বার্ষিক বাজেট প্রণয়ন নিয়ে জোটের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতদ্বৈধতার সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী আগামী বছরের অক্টোবরে ইসরায়েলে সাধারণ নির্বাচন হওয়ার কথা। বিবিসি।