আগাম ভূমিষ্ঠ হওয়া শিশুর স্বাস্থ্যঝুঁকি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগে ভূমিষ্ঠ হওয়া শিশুর স্বাস্থ্যঝুঁকি কিছুটা বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষকেরা। চিকিৎসাবিষয়ক একটি ব্রিটিশ সাময়িকীতে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয় ও চিকিৎসাবিষয়ক একটি গবেষণা সংস্থার যৌথ উদ্যোগে অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী ১৪ হাজার শিশুর ওপর এ জরিপ পরিচালনা করা হয়। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে অ্যাজমাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার বিষয়গুলো জরিপের অন্তর্ভুক্ত হয়। চিকিৎসকদের মতে, পূর্ণ সময়ে জন্মগ্রহণকারী শিশুর তুলনায় ৩৭ সপ্তাহে ভূমিষ্ঠ হওয়া শিশুদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি রয়েছে। এর আগে বিভিন্ন গবেষণায় ৩২ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে ভূমিষ্ঠ হওয়া অপরিণত শিশুদের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। তবে বর্তমান গবেষণায় ৩২ সপ্তাহ পূর্ণ হওয়ার পর জন্মগ্রহণকারী শিশুদের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। এতে বলা হয়, এসব শিশুর ক্ষেত্রেও বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। বিবিসি।