আগামী নির্বাচন কংগ্রেসের জন্য জীবনমরণ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল গান্ধী
রাহুল গান্ধী

২০১৪ সালের লোকসভা নির্বাচন কংগ্রেসের জন্য ‘জীবনমরণ’ পরিস্থিতি নয় বলে মন্তব্য করেছেন দলটির সহসভাপতি রাহুল গান্ধী। তিনি গতকাল শুক্রবার গুজরাট রাজ্যের সৌরাষ্ট্র এলাকায় দলীয় কর্মীদের এক সভায় এ কথা বলেন।
সভায় রাহুল বলেন, ‘২০১৪ সালের নির্বাচন নিয়ে আমাদের চিন্তিত হওয়া উচিত নয়। এটা জীবনমরণ পরিস্থিতি নয়। নির্বাচনের পর কংগ্রেসের অস্তিত্ব নিয়ে সংকট হবে না। কারণ, কংগ্রেস একটি স্থায়ী রাজনৈতিক দল।’
এদিকে গুজরাটেই বৃহস্পতিবার রাহুল গান্ধী স্বীকার করেন, দোষী সাব্যস্ত হওয়া আইনপ্রণেতাদের রক্ষাসংক্রান্ত অধ্যাদেশ নিয়ে তিনি কঠিন কথা বলে ফেলেছিলেন। রাহুল বলেন, ‘মা-ও (কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী) আমাকে বলেছেন, আমি খুব কঠিন শব্দ ব্যবহার করেছি।’ টাইমস অব ইন্ডিয়া।