আগামী বছর চঁাদে যান পাঠাচ্ছে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছর চঁাদে একটি যান পাঠাচ্ছে চীন। মহাকাশ গবেষণার অংশ হিসেবে তৃতীয়বারের মতো এ রকম যান পাঠাচ্ছে দেশটি। যানটি চঁাদের ভূপৃষ্ঠে অবতরণ করবে। চায়না একাডেমি অব স্পেস টেকনোলজির লুনার এক্সপে্লারেশন প্রকল্পের বিজ্ঞানীরা গতকাল মঙ্গলবার এ কথা জানান।প্রকল্পের প্রধান কমান্ডার ইয়ে পেইজিয়ান জানান, চেঞ্জ-৩ নামক যানটিতে চঁাদের মাটিতে অবতরণের জন্য Èপা' সংযুক্ত করা হয়েছে। মহাকাশযানটি চঁাদে ভ্রমণকারী একটি যন্ত্রাংশসহ (লুনার রোভার) জরিপ ও পর্যবেক্ষণে সক্ষম বিভিন্ন উপকরণ বহন করবে। চায়না ডেইলি জানায়, চঁাদে ভ্রমণকারী যন্ত্রাংশটির ওজন ১০০ কিলোগ্রামের মতো। এই প্রথমবারের মতো চীন তিন মাস পরিভ্রমণের উপযোগী করে একটি যান তৈরি করল। যানটি চঁাদের বড় বড় গর্ত এড়িয়ে কিংবা এবড়োখেবড়ো পথ বেয়ে চলতে সক্ষম।বিজ্ঞানীরা উন্নত শনাক্তকরণ ও পরিচালনা ব্যবস্থার মাধ্যমে পৃথিবী থেকেই মহাকাশযানটি নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রকল্প কমান্ডার ইয়ে জানান, চঁাদে ভ্রমণকারী যন্ত্রাংশটি দীর্ঘ অন্ধকার রাত ও হিমাঙ্কের ১৭০ ডিগ্রি নিচের তাপমাত্রায় খাপ খাইয়ে কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতাসম্পন্ন। এপি।