আগামী বছর দেশে ফিরতে চান মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ নির্বাচনে অংশ নেওয়ার জন্য আগামী বছর দেশে ফেরার পরিকল্পনা করছেন। গতকাল শনিবার দুবাইয়ের একটি পত্রিকা এ কথা জানিয়েছে।ওই পত্রিকাকে মোশাররফ বলেছেন, ‘আগামী বছর ২৩ মার্চের মধ্যে আমি দেশে ফিরব। তবে দেশে নিরাপদে ফেরার জন্য আমি পাকিস্তান সরকার বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করিনি অথবা বৈদেশিক সরকারগুলোর সমর্থনও চাইনি।’ তিনি আরও বলেন, ‘দলের শক্তি বৃদ্ধি ও নিজের জনপ্রিয়তা পুনঃপ্রতিষ্ঠার জন্যই আমি কাজ করছি।’১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতায় আসেন পারভেজ মোশাররফ। ২০০৮ সালে তিনি চাপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের লন্ডনে স্বেচ্ছা-নির্বাসনে আছেন। গত বছরের অক্টোবরে তিনি লন্ডনে দ্য অল পাকিস্তান মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। এই দল গঠনের মাধ্যমে রাজনীতিতে তাঁর প্রত্যাবর্তন ঘটে। এএফপি।