আগামী বছর পদত্যাগ করতে পারেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, ২০১১ সালে তিনি পদত্যাগ করতে পারেন। তিনি বলেন, আগামী বছরের জুলাইয়ে অবশ্যই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করা হবে। এদিকে আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনা কমান্ডার জেনারেল ডেভিড পেট্রাউস বলেছেন, আগামী বছরের জুলাইয়ের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করতে তাঁকে বাধ্য করা যাবে না।গতকাল সোমবার ফরেন পলিসি সাময়িকীকে দেওয়া এক সাক্ষাত্কারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তাঁর পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ‘আগামী বছরের কোনো এক সময়ে পদত্যাগ করাই আমার জন্য ভালো সময় হবে। এই সময়ের মধ্যে আফগানিস্তানে মার্কিন কৌশলের কার্যকরতা স্পষ্ট হবে।’জেনারেল পেট্রাউস এনবিসি টেলিভিশনের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান এবং দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া ঘণ্টাব্যাপী এক সাক্ষাত্কারে বলেন, সেনা প্রত্যাহার করে নেওয়ার সময়সীমা সম্পর্কে প্রেসিডেন্ট ওবামাকে কিছু বলার অধিকার তাঁর আছে।২০০১ সালে হামলা শুরুর পর থেকে গত জুলাই মাসে আফগানিস্তানে মার্কিন বাহিনীকে সবচেয়ে বিপর্যয়ের মধ্যে পড়তে হয়। পেট্রাউস বলেন, আফগান মিশনটি অনেক কঠিন এবং তা আরও কঠিন হচ্ছে।২০০৯ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার সময়সীমা নির্ধারণ করেন। ওই দিনই তিনি দেশটিতে ৩০ হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দেন। বিবিসি, এএফপি।