আগামী বছর পূজায় পশ্চিমবঙ্গে নয় দিন ছুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বছরের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ছুটির তালিকা প্রস্তুত করে তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে অর্থ দপ্তর। গত মঙ্গলবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে ২০১৪ সালে দুর্গাপূজায় রাজ্য সরকারের কর্মকর্তা-কর্মচারীরা নয় দিন টানা ছুটি ভোগ করতে পারবেন বলে জানানো হয়েছে। আর কালীপূজায় চার দিন ছুটি থাকবে বলে উল্লেখ করা হয়েছে।