আগামী বছর বিয়ে করছেন প্রিন্স হ্যারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিন্স হ্যারি, ক্রেসিডা বোনাস
প্রিন্স হ্যারি, ক্রেসিডা বোনাস

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারির প্রেমিকা ক্রেসিডা বোনাস নাকি শেষ পর্যন্ত তাঁর ভয় কাটাতে পেরেছেন। এ ভয় আর কিছুর জন্য নয়—রাজপরিবারের একজনকে বিয়ে করার ভয়! তিনি এখন হ্যারিকে বিয়ের জন্য প্রস্তুত।
আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন হ্যারি-বোনাস জুটি। তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরা এ খবর দিয়েছেন।
এখনো অবিবাহিত থাকায় ব্রিটিশ রাজপরিবারের সবচেয়ে মূল্যবান সম্পদ এখন হ্যারি। যেখানেই যান কেড়ে নেন সবার হূদয়। ‘বিশ্বের সবচেয়ে উপযুক্ত ব্যাচেলর’ হ্যারি এ সপ্তাহে ঘুরে এলেন অস্ট্রেলিয়ার সিডনি। এটা ছিল তাঁর প্রথম অস্ট্রেলিয়া সফর। এ সফরেও দ্যুতি ছড়িয়েছেন তিনি। এরপরই নাকি রাজপরিবারে বিয়ে করার ভয় কেটে গেছে বোনাসের।
বোনাসের ঘনিষ্ঠ বন্ধুদের একজন টেলিগ্রাফ পত্রিকাকে বলেন, ‘হ্যারিকে বিয়ে করতে যাচ্ছে ও। হ্যারি সব সময়ই বিয়ে ও বাচ্চা নেওয়ার কথা বলেন। এখন বোনাসও এভাবেই ভাবতে শুরু করেছে। আগামী বছর তাদের বিয়ে হতে পারে।’
আগামী বছর ৩০-এ পা দেবেন হ্যারি। লিডস ইউনিভার্সিটি থেকে নৃত্যকলায় পড়াশোনা করা বোনাসের সঙ্গে তাঁর প্রথম পরিচয় ২০১২ সালের মে মাসে। একপর্যায়ে হ্যারি তাঁর প্রতি আকৃষ্ট হন। ব্রিটিশ রাজা সপ্তম অ্যাডওয়ার্ড বোনাসের পরিবারের পূর্বপুরুষ। দ্য টেলিগ্রাফ।