আগামী মাসে ‘গ্রাউন্ড জিরো’ সফর করবেন রানি এলিজাবেথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আগামী মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত গ্রাউন্ড জিরো পরিদর্শন করবেন। সেখানে তিনি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বাকিংহাম প্যালেস থেকে গতকাল বুধবার এ কথা জানানো হয়েছে। এএফপি।প্যালেস সূত্রে বলা হয়, রানি আগামী ৬ জুলাই সেখানে শ্রদ্ধা প্রদর্শন করবেন। এ সময় স্বামী প্রিন্স ফিলিপ তাঁর সঙ্গে থাকবেন। রানির কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শুরু হবে আগামী ২৮ জুন। ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চালানো ওই হামলায় তিন হাজারের বেশি লোক নিহত হন। বিধ্বস্ত ওই ভবনের জায়গা গ্রাউন্ড জিরো নামে পরিচিত। সফরকালে রানি নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গেও দেখা করবেন।