আগামী সপ্তাহে পদ ছাড়ছেন নাওতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্লামেন্টে গুরুত্বপূর্ণ দুটি বিল পাস হলে জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান দেশটির ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপিজে) প্রধানের পদ থেকে এ সপ্তাহেই সরে দাঁড়াবেন বলে গতকাল মঙ্গলবার নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি দলটির নতুন নেতা নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকেও ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন।প্রধানমন্ত্রী নাওতো কান গতকাল একটি পার্লামেন্টারি প্যানেলকে বলেন, ‘আজকের মন্ত্রিপরিষদের এই বৈঠকে আমি ঘোষণা করছি, অমীমাংসিত বিল দুটি যদি পার্লামেন্টে আগামী শুক্রবার পাস হয়, তবে সে সময় আমি দলের প্রধান থেকে পদত্যাগ করব। রয়টার্স।