আগামীসপ্তাহে চীন যাচ্ছেন মুরসি
মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি দায়িত্ব নেওয়ার পর প্রথম সরকারি সফরে আগামী সপ্তাহে বেইজিং যাচ্ছেন।গত বছর গণ-আন্দোলনে মিসরের দীর্ঘদিনের একনায়ক হোসনি মোবারকের পতনের পর মুরসি মিসরের প্রথম অবাধ নির্বাচনে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি গত ৩০ জুন দায়িত্ব গ্রহণ করেন।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই এক বিবৃতিতে বলেন, ‘এটি হবে দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদ মুরসির প্রথম বিদেশ সফর। আর চীন এ সফরকে খুবই গুরুত্ব দিচ্ছে।’ মুখপাত্র বলেন, মুরসির সফরকালে চীন ও মিসর সহযোগিতা চুক্তি স্বাক্ষর এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হবে। তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি। মুরসি ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠেয় সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। এরপর তিনি ওয়াশিংটনে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এএফপি।