আগুন নেভাতে গিয়ে বাঘ উদ্ধার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি বাড়িতে গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আগুন নেভাতে গিয়ে দেখেন দোতলা ওই বাড়িতে খাঁচাবন্দী পাঁচটি বাঘসহ বেশ কয়েকটি বন্যপ্রাণী। পরে তাঁরা প্রাণীগুলো উদ্ধার করেন। পাঁচটি বাঘ ছাড়াও দুটি অজগর, তিনটি কচ্ছপ, বেশ কয়েকটি বিরল জাতের কুকুর ও বিড়াল উদ্ধার করা হয়েছে। জানা গেছে, এক ব্যক্তি প্রাণীগুলোকে পোষার অনুমতি নিয়েছিলেন। তবে ওই বাড়িতে এগুলো রাখার অনুমতি ছিল না। এএফপি।