আগুনে আত্মাহুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিব্বতের আবা এলাকায় গতকাল বৃহস্পতিবার দুই কিশোর সেখানে চীনা শাসনের অবসানের দাবিতে আগুনে আত্মাহুতি দিয়েছে। তারা নিজেদের শরীরে আগুন ধরিয়ে দেয় এবং পরে মারা যায়। পশ্চিমা মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, এভাবে একই সঙ্গে দুজন কিশোরের শরীরে আগুন ধরিয়ে আত্মাহুতির ঘটনা বিরল। একসময়ের সহপাঠীকিশোর দুজনের একজন সোনাম ডারগি (১৮), অপরজন রিনচেন (১৭)। এএফপি।