আগেই ইরানে হামলা চালানো ঠিক হবে না: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হুঁশিয়ার করেছেন, যথাসময়ের আগেই ইরানে হামলা চালালে তারা ‘হামলার শিকার’ হিসেবে নিজেদের তুলে ধরার সুযোগ পাবে। এতে পারমাণবিক সংকট আরও ঘনীভূত হবে। গতকাল শুক্রবার আটলান্টিক মান্থলি সাময়িকীতে প্রকাশিত খবরে এ কথা জানা যায়। ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশে তিনি বলেন, ‘আমি মনে করি, ইসরায়েলি সরকার এটা স্বীকার করবে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি ধাপ্পা দিচ্ছি না।’ এএফপি।