আজ অর্থমন্ত্রীর পদ ছাড়ছেন প্রণব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রণব মুখার্জি আজ রোববার ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর পদ ছাড়ছেন। রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের আগে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। পদত্যাগের আগে প্রণব তাঁর নিজ রাজ্য পশ্চিমবঙ্গের কলকাতাসহ বেশকিছু এলাকা সফর করেছেন। গতকাল শনিবার প্রণব তাঁর জন্মস্থান বীরভূম ত্যাগ করার আগে বলেন, ‘অর্থমন্ত্রী হিসেবে এটাই আমার শেষ কলকাতা সফর। কেননা, আমি ২৪ জুন (রোববার) পদত্যাগ করতে যাচ্ছি। পদত্যাগের পর আমি সরকার বা দলের কোনো বিষয়ে কিছুই বলতে পারব না।’ভারতের কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) ২০০৯ সালের মে মাসে ক্ষমতায় আসার পর ৭৩ বছর বয়স্ক প্রণব অর্থমন্ত্রীর দায়িত্ব পান। বর্ষীয়ান এই কংগ্রেসের নেতা এর আগে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর পদে দায়িত্ব পালন করেছেন। পিটিআই।