আজ উত্তর প্রদেশ বিধানসভার নির্বাচন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসংখ্যার দিক থেকে ভারতের সর্ববৃহৎ রাজ্য উত্তর প্রদেশ বিধানসভার ৪০৩টি আসনের নির্বাচনে আজ বুধবার ভোট গ্রহণ শুরু হবে। নির্বাচন হবে ৭ দফায়। এর আগে ২৮ জানুয়ারি মণিপুর এবং ৩০ জানুয়ারি পাঞ্জাব ও উত্তরাখণ্ড বিধানসভার নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। গোয়া বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ মার্চ। প্রথম দফার নির্বাচনে ৫৫টি আসনে ৮৫৭ জন প্রার্থী লড়ছেন। এর মধ্যে ১০৯ জন প্রার্থীর বিরুদ্ধে খুন, অপহরণ, ডাকাতি ও দুর্নীতির মামলা রয়েছে। উত্তর প্রদেশের নির্বাচন তদারককারী সংস্থা উত্তর প্রদেশ ইলেকশন ওয়াচ প্রার্থীদের দাখিল করা কাগজপত্র যাচাই করে এই তথ্য প্রকাশ করেছে। এই তালিকার শীর্ষে রয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থীরা। তাদের রয়েছে ২৮ জন প্রার্থী। অন্যান্য দলের প্রার্থীসংখ্যা হলো বহুজন সমাজ পার্টির ২৪, বিজেপি ২৪, কংগ্রেসের ১৫ জন প্রার্থী।