আজ এক মিনিটের জন্য থমকে যাবে জাপান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ এক মিনিটের জন্য থমকে যাবে গোটা জাপান। শোকাবহ পরিবেশ থাকবে জাপানজুড়ে। রাজধানী টোকিওতে হবে রাষ্ট্রীয় শোকের অনুষ্ঠান। এতে বক্তব্য দেবেন দেশটির সম্রাট আকিহিতো ও প্রধানমন্ত্রী ইয়োসিহিকো নোডা। ভূমিকম্প ও সুনামির তাণ্ডবে নিহত দেশবাসীর স্মরণে আজ রোববার স্থানীয় সময় বেলা দুইটা ৪৫ মিনিটে এক মিনিটের জন্য থেমে যাবে কর্মব্যস্ত জাপান।২০১১ সালের এই দিনে (১১ মার্চ) ঠিক ওই সময়ে জাপানের পূর্ব উপকূলে আঘাত হেনেছিল রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প। নিহতদের স্মরণে ঠিক ওই সময়টিতে নীরবতা পালন করবে পুরো জাপান। এএফপি।