আজ জন্মদিনে জাতিসংঘে ভাষণ দেবে মালালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার সর্বজনীন অধিকার নিয়ে আজ শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবে পাকিস্তানের আলোচিত নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই। কাকতালীয়ভাবে দিনটি তার ১৬তম জন্মদিন।নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে জাতিসংঘে গণমাধ্যমের সঙ্গে মালালাকে কথা বলতে দেওয়া হবে না। তার গণমাধ্যম উপদেষ্টা ও সফরসঙ্গীরা এ বিষয়ে কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছেন। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে জানতে চাওয়া হয়। তবে জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসরিকি শুধু বলেন, শুক্রবার বিকেলে মালালা জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রেস ব্রিফিংয়ে নেসরিকি আরও জানান, জাতিসংঘের সাধারণ পরিষদে মালালার মতো আরও ৫০০ বা তার বেশি শিক্ষার্থী অংশ নেবে। ডন।