প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব পদ ছেড়েছেন বান কি মুন। দুই মেয়াদে তিনি এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। গত শুক্রবার ছিল তাঁর বিদায় অনুষ্ঠান। সেখানে তিনি সহকর্মীদের নিয়ে নিজের গর্ব ব্যক্ত করেছেন। নতুন মহাসচিব হিসেবে সাবেক পর্তুগিজ প্রধানমন্ত্রী ৬৭ বছর বয়সী আন্তোনিও গুতেরেস আজ রোববার দায়িত্ব বুঝে নিচ্ছেন। কোনো দেশের সাবেক সরকারপ্রধান হিসেবে তিনিই প্রথম জাতিসংঘের শীর্ষ পদে এলেন। পাঁচ বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন। দক্ষিণ কোরীয় কূটনীতিক বান কি মুন বিদায় বেলায় মজা করে বলেছেন, ‘নিজেকে তাঁর সিনডারেলার মতো মনে হচ্ছে। একটা রাত পেরোলেই সবকিছু বদলে যাবে। নববর্ষের প্রাক্কালে টাইমস স্কয়ারে থাকব। লাখো মানুষ দেখবে আমার চাকরি গেছে!’
এএফপি