আজ হাসপাতাল ছাড়ছেন জারদারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে আজ বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হবে। গতকাল বুধবার তাঁর মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর সাংবাদিকদের এ কথা জানান।এদিকে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের চলমান টানাপোড়েন শিথিল হয়ে আসবে বলে আভাস দিয়েছেন শীর্ষ পর্যায়ের মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল জন অ্যালেন।এক সপ্তাহের বেশি সময় ধরে দুবাইয়ের ওই হাসপাতালে হূদেরাগের চিকিৎসা নিচ্ছেন জারদারি। সেখানে তাঁর অস্ত্রোপচার হয়েছে।জারদারির মুখপাত্র ফরহাতুল্লাহ জানান, স্বাস্থ্যবিষয়ক পরীক্ষায় নতুন কোনো জটিলতা ধরা পড়েনি। চিকিৎসকদের ইচ্ছা, কাল (আজ) বৃহস্পতিবার প্রেসিডেন্টকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।বাবর বলেন, প্রেসিডেন্ট সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকেরা তাঁকে পুরোপুরি বিশ্রাম নিতে বলেছেন। এএফপি।