আজমির যাচ্ছেন প্রেসিডেন্ট আসিফআলী জারদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ব্যক্তিগত সফরে ৮ এপ্রিল ভারতের আজমির যাচ্ছেন। সেখানে তিনি খাজা মঈনুদ্দিন চিশতির (র.) মাজারে জিয়ারত করবেন।প্রেসিডেন্ট জারদারির এক দিনের ওই সফর পুরোপুরি ধর্মীয় উদ্দেশ্যে। তবে এ সময় তাঁর সঙ্গে রাজনৈতিক সংলাপে বসার সম্ভাবনার বিষয়টি খতিয়ে দেখছে ভারত সরকার।সংশ্লিষ্ট সূত্র বলেছে, ধর্মীয় উদ্দেশ্যে প্রেসিডেন্ট জারদারির ওই সফরের কথা থাকলেও দিনব্যাপী সফরকালে তাঁর সঙ্গে যেন কিছু রাজনৈতিক আলাপ-আলোচনাও সারা যায়, তা নিয়ে চেষ্টা চলছে।প্রেসিডেন্ট জারদারি ২০০৯ সালে রাশিয়ায় অনুষ্ঠিত এসসিও (সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন) শীর্ষ সম্মেলনের এক ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সর্বশেষ বৈঠকে মিলিত হন।যেহেতু প্রেসিডেন্ট জারদারির এ সফরের সঙ্গে ভারত-পাকিস্তান সম্পর্কও জড়িত, তাই তাঁর সফরের সময় ঘনিয়ে আসার আগে অনেক সিদ্ধান্তই নেওয়া হতে পারে। পিটিআই।