আজমির শরিফে রাজা পারভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ আজমির শরিফ পরিদর্শনের জন্য গতকাল শনিবার ভারতে পৌঁছেছেন। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে সীমান্ত নিয়ে উত্তেজনা দেখা দেয়। এর মধ্যেই রাজা পারভেজ এক দিনের জন্য ভারতে গেলেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। জয়পুরে পৌঁছানোর পর রাজা পারভেজকে অভ্যর্থনা জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেন, ‘অতিথিকে দুই হাত বাড়িয়ে দিয়ে স্বাগত জানানো আমাদের সংস্কৃতির একটা অংশ।’ পরে স্থানীয় বিলাসবহুল রামবাগ প্যালেসে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আতিথেয়তা দিতে পেরে আমরা আনন্দিত। তবে তাঁর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা নেই।’গত বছরের এপ্রিলে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আজমিরের খাজা মইনুদ্দিন চিশতি (রহ.)-এর মাজারে যান। এএফপি।