প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্কভুক্ত দেশগুলোর লেখক ও সাহিত্যিকদের সংগঠন ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার পাকিস্তানি সাংবাদিক হামিদ মীরকে আজীবন সম্মাননা পুরস্কার ২০১০ দিয়েছে। হামিদ মীর পাকিস্তানের জিও টেলিভিশনের নির্বাহী সম্পাদক।গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতি হিসেবে হামিদ মীরকে এ পুরস্কার দেওয়া হয়েছে। আগামী ২৬ মার্চ সার্কের মহাসচিব শীল কান্ত শর্মা তাঁর হাতে এ পুরস্কার তুলে দেবেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে তিন দিনব্যাপী সার্ক উৎসবের অংশ হিসেবে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে। ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও উৎসবের উদ্বোধন করবেন। বিজ্ঞপ্তি।