আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেছেন চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ লাতিন আমেরিকার একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে গতকাল মঙ্গলবার ব্রাজিল পৌঁছেছেন। গত বছর শরীরে ক্যানসারের কোষবাহী টিউমার ধরা পড়ার পর এটাই তাঁর প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক জোট মারকোসার সম্মেলনে ভেনেজুয়েলাকে সংস্থাটির সদস্য করা হবে। ব্রাজিলের উদ্দেশে দেশ ছাড়ায় সময় বিমানবন্দরে চাভেজ বলেছেন, তিনি এখন সুস্থ এবং আগামী ৭ অক্টোবর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় মেয়াদের জন্য লড়বেন। গত শনিবার ৫৮তম জন্মদিন উপলক্ষে চাভেজ রাজধানী কারাকাসের পার্শ্ববর্তী অঞ্চলের একটি শোভাযাত্রায় অংশ নেন। সেখানে তিনি দীর্ঘ বক্তৃতা দিয়েছেন, নেচেছেন এবং গানও গেয়েছেন। এরপরই তাঁকে ‘সুস্থ’ ঘোষণা করা হয়। এএফপি।