আট তালেবান নেতার মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের কারাগারে বন্দী আফগানিস্তানের আট তালেবান নেতাকে গতকাল মঙ্গলবার মুক্তি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে সাবেক জ্যেষ্ঠ প্রশাসনিক প্রধানেরাও রয়েছেন।পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, পাকিস্তান ও যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের মধ্যকার সহযোগিতা কার্যক্রমের অংশ হিসেবে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।মুক্তি পাওয়া আটজনের মধ্যে আফগানিস্তানের তালেবান শাসনামলের বিচারমন্ত্রী নুরউদ্দিন তুরাবি এবং হেলমান্দ প্রদেশের সাবেক গভর্নর আবদুল বারিও রয়েছেন।এর আগে গত নভেম্বর মাসেও ১৮ জন তালেবান বন্দীকে মুক্তি দেয় পাকিস্তান। এএফপি।