আট নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরে সাম্প্রদায়িক সংঘাত ছড়াতে প্ররোচনার অভিযোগে আট নেতার বিরুদ্ধে গতকাল বুধবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন মুজাফফরনগরের মুখ্য বিচারিক হাকিম।
ভারতীয় সমাজবাদী পার্টির (বিএসপি) এমএলএ কাদির রানা ও নুর সালিম রানা এবং কংগ্রেসের সাবেক সাংসদ মৌলভি জামিল, তাঁর ছেলে সালমান সাইদসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছিল। গত ২৭ আগস্ট কাওয়াল গ্রামে এক তরুণীকে উত্ত্যক্ত করার জেরে সাম্প্রদায়িক সংঘাত শুরু হয়। এ ঘটনার পর বিএসপি নেতা কাদির রানার ডাকা সমাবেশে জ্বালাময়ী বক্তব্য দেওয়া হয় বলে অভিযোগ আছে। বিজেপি নেতা এমএলএ হুকুম সিংয়ের আহূত সমাবেশেও উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়। হিন্দুস্তান টাইমস।