আট প্রজাতির নতুন মাছের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে নতুন আট প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেছে। বালি দ্বীপের ৩৩টি জায়গায় দুই সপ্তাহ ধরে চালানো সমীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে। গত বুধবার সমীক্ষাটি শেষ হয়। কনজারভেশন ইন্টারন্যাশনালের বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন।নতুন প্রজাতির মাছের মধ্যে বাইমজাতীয় ছোট রঙিন মাছ রয়েছে। এরা প্রবালের মধ্যে তীব্র বেগে ছুটে দীপ্তি ছড়ায়। শৈবালের প্রতিবেশ ব্যবস্থায় এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমীক্ষা পরিচালনাকারী দলের জ্যেষ্ঠ পরামর্শক মার্ক ভন নাইডেক এর্ডম্যান জানান, বালি দ্বীপের উত্তর-পূর্বাঞ্চলীয় তুলামবেন, নুসা দুয়া, গিলি মানুক ও পেমুতেরানসহ ৩৩টি জায়গায় সমুদ্রের ১০ থেকে ৭০ মিটার গভীরতায় জরিপ চালানো হয়। এ সময় ৯৫২টি মাছ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আটটি নতুন প্রজাতির মাছ রয়েছে। এ ছাড়া সমীক্ষায় নতুন প্রজাতির একটি প্রবালেরও সন্ধান পাওয়া গেছে। এএফপি।