আট বছরেই পেশাদার আলোকচিত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর বয়সী ইরাকি শিশু কুমার হাসেম আল নোমানি। বয়সটি এমন, এ সময় তার খেলার সাথীদের সঙ্গে ঘুরে বেড়ানোর কথা। কিন্তু এই শিশু তার ক্যামেরা নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে বাগদাদের বিভিন্ন সড়কে। ঘুরে ঘুরে তার ক্যামেরায় তুলে ধরছে ইরাকের বর্তমান সময়ের বিভিন্ন চিত্র। ইরাকের ফটোগ্রাফিক সোসাইটির মতে, নোমানি ইরাকের সবচেয়ে কম বয়সী পেশাদার আলোকচিত্রী।তার বাবা বলেন, ‘তিন-চার বছর বয়স থেকেই সে আমার ক্যামেরা নিয়ে খেলা করত। বিভিন্ন উত্সবে আমার সঙ্গে ছবি তুলতে বের হয়ে যেত। ছবি তোলার সময় আমাকে প্রশ্ন করত, আমি ছবিটি কেন তুললাম? লাইটের ব্যবহার নিয়ে আমাকে নানা ধরনের প্রশ্ন করত। তার আগ্রহ দেখে আমি আনন্দ পেতাম।’ইরাকি বুদ্ধিজীবী হাসান বলেন, ‘এ বিস্ময় বালক নতুন ইরাকের মেধাবী শিশুদের একজন। আমি কয়েক বছর ধরে শিশুটিকে চিনি। কারণ, বিভিন্ন জায়গায় আলোকচিত্র প্রদর্শনীতে তার অংশগ্রহণ ছিল লক্ষ করার মতো। প্রদর্শনীতে তার অনেক গুরুত্বপূর্ণ আলোকচিত্র ওঠে আসে। তার ছবিগুলো যেন ইরাকের জীবন্ত প্রতিচ্ছবি।’নোমানি তার আগ্রহের কথা বলতে গিয়ে বলে, ‘আমি ছবি তুলতে পছন্দ করি; কারণ ছবিতে মানুষের চলমান জীবনের কথা উঠে আসে।’ইরাকের ফটোগ্রাফিক সোসাইটি নোমানির বিষয়ে গিনেজে কথা বলেছে। ধারণা করা হচ্ছে, নোমানি বিশ্বের সবচেয়ে কম বয়সী পেশাদার আলোকচিত্রী। শিগগিরই বিস্ময় বালকের আলোকচিত্র নিয়ে বড় ধরনের প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে ফটোগ্রাফিক সোসাইটি। রয়টার্স।