প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থীদের জন্য পাপুয়া নিউগিনির মানুস দ্বীপে তৈরি করা আটক কেন্দ্রটিকে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করেছেন সেখানকার সর্বোচ্চ আদালত। শরণার্থীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে জানিয়ে পাপুয়া নিউগিনির বিরোধীদলীয় নেতা বেলদেন নামাহের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার আদালত এ রায় দেন। রায়ে অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনি সরকারকে আটক কেন্দ্রটি বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। সাগরপথে অবৈধভাবে যেসব অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করে, তাদের সে দেশের মূল ভূখণ্ডে যাওয়ার সুযোগ দেওয়া হয় না।
এএফপি