আটকাদেশের খবর শুনে মোবারকের স্ত্রী অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটকাদেশের খবর শুনেই গত শুক্রবার অসুস্থ হয়ে পড়েন মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের স্ত্রী সুজান মোবারক। পরে তাঁকে শারম আল-শেখ হাসপাতালে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে।সাবেক এই ফার্স্ট লেডিকে তাঁর একটি বিলাসবহুল বাড়ির অর্থের উৎস ও ৩০ লাখ ডলারের একটি ব্যাংক অ্যাকাউন্ট বিষয়ে গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়। এর পরদিন তাঁকে ১৫ দিনের জন্য আটকের আদেশ দেওয়া হয়। আটকাদেশের খবর শোনামাত্র সুজান (৭০) বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে তাঁকে ওই হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের পরিচালক মোহাম্মদ ফাথাল্লাহ এপিকে বলেন, সুজান হূদেরাগে ভুগছেন। এ ছাড়া উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। তাঁকে ২৪ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এপি ও বিবিসি।