প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে গতকাল বুধবার গুজরাট রাজ্যে আটক করা হয়। অবশ্য কিছুক্ষণ পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। সাবেক সরকারি কর্মকর্তা ও বর্তমান রাজনীতিক কেজরিওয়াল চার দিনের সফরে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির রাজ্যে গেছেন। গতকাল রাজ্যের রাধনপুর থানায় কিছুক্ষণ কেজরিওয়ালকে আটক রাখা হয়। তিনি গুজরাটে পথসভা করার অনুমতি পেয়েছেন কি না, পুলিশের কর্মকর্তারা জানতে চান। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এনডিটিভি।