আটলান্টিকে বাড়ছে প্লাস্টিক বর্জ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটলান্টিক মহাসাগরে গত ২২ বছরে কী পরিমাণ প্লাস্টিক বর্জ্য জমেছে তা বের করেছেন গবেষকেরা। সম্প্রতি সায়েন্স সাময়িকীতে প্রকাশিত একদল মার্কিন বিজ্ঞানীর করা ওই গবেষণাপত্রে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে ওই মহাসাগরে প্লাস্টিকের বর্জ্য বেড়েছে।যুক্তরাষ্ট্রভিত্তিক সি এডুকেশন অ্যাসোসিয়েশন (সি), উডস হোল ওশেনোগ্রাফিক ইনস্টিটিউশন ও ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের এই গবেষকেরা প্লাস্টিককে অন্যতম দূষণকারী বর্জ্য হিসেবে উল্লেখ করেছেন। গবেষণায় তাঁরা সূক্ষ্ম জালের মাধ্যমে ছয় হাজার ১৩৬ ধরনের নমুনা সংগ্রহ করেন, যার ৬০ শতাংশ খুবই ছোট আকারের প্লাস্টিকের টুকরো। গবেষকেরা ১৯৮৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন সমীক্ষার তথ্য পর্যালোচনার পাশাপাশি ওই সময়ের মধ্যে ছয় হাজার জালের মাধ্যমে সংগৃহীত ৬৪ হাজার টুকরো প্লাস্টিকও যাচাই-বাছাই করেছেন। ওই গবেষণাপত্রে আরও জানানো হয়, ১৯৭৬ থেকে ২০০৮ সালের মধ্যে আন্তর্জাতিকভাবে প্লাস্টিকের দ্রব্যাদির উত্পাদন পাঁচ গুণ বেড়েছে। আর যুক্তরাষ্ট্রে গত দুই দশকে প্লাস্টিকের পণ্য বর্জ্য হিসেবে ফেলে দেওয়ার পরিমাণ বেড়েছে চার গুণ।নিষিদ্ধ: এদিকে মেক্সিকো সিটিতে বিনা মূল্যের প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি এ ব্যাপারে একটি আইন সেখানে কার্যকর করা হচ্ছে। বিবিসি।