আতশবাজির ঝলকানিতে বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নববর্ষ উদযাপন
নববর্ষ উদযাপন

জমকালো আয়োজন, রঙিন আলোর ঝলকানি, আতশবাজি ও বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে ২০১৫ সাল বরণ করে নিয়েছে বিশ্ববাসী। বর্ষবরণের উত্সব হয়েছে এশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার দেশে দেশে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বর্ষবরণ উত্সবের সূচনা করে নিউজিল্যান্ড। এরপর একে একে বিভিন্ন দেশ এই আয়োজনে যোগ দেয়।
উত্সবে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে জড়ো হয়েছেন লাখো মানুষ।
অস্ট্রেলিয়ার সিডনির হারবার ব্রিজ ও বিখ্যাত অপেরা হাউসের ওপর চোখধাঁধানো আতশবাজি দেখতে লাখো মানুষের সমাগম ঘটে।
নজরকাড়া আতশবাজি দেখতে হাজারো মানুষ জড়ো হন লন্ডনের টেমস নদীর ধারে। ১১ মিনিটের এই আয়োজনে ১২ হাজারের মতো আতশবাজি পোড়ানো হয়।
উত্সব হয়েছে রাশিয়ার মস্কো, জার্মানির বার্লিন, ফ্রান্সের প্যারিস, স্পেনের মাদ্রিদ, ব্রাজিলের রিও ডি জেনিরো, চীনের বেইজিংসহ বিভিন্ন দেশের বড় বড় নগরে।
সবচেয়ে এলইডি আলোর প্রদর্শনী করে বিশ্বরেকর্ড করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
বাংলাদেশ, ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশে বর্ষবরণের জমকালো অনুষ্ঠান হয়েছে। তবে উত্সবের আয়োজনে শোক নেমে এসেছে চীনের সাংহাইয়ে। সেখানে পদদলিত হয়ে ৩৫ জন নিহত হয়েছে। সাম্প্রতিক বিমান দুর্ঘটনার কারণে ইন্দোনেশিয়ায়ও বিরাজ করছে শোক।