আত্তা মিলসকে শেষবিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘানার প্রয়াত প্রেসিডেন্ট জন আত্তা মিলসকে গত শুক্রবার শেষবিদায় জানিয়েছে ঘানাবাসী। সৎ ও ন্যায়নিষ্ঠ বলে পরিচিত আত্তা মিলস গত ২৪ জুলাই মারা যান। ঘানার রাজধানী আক্রায় স্বাধীনতা স্কয়ারে আয়োজিত শেষ বিদায় অনুষ্ঠানে ১০ হাজারের বেশি মানুষ অংশ নেয়। এই অনুষ্ঠানে ১৮টি দেশের রাষ্ট্রপ্রধান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও যোগ দেন। বিবিসি।