আত্মঘাতী হামলা চালাতে শিশুকে পরিবারের চাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের ১০ বছরের এক কন্যাশিশু অভিযোগ করেছে, পরিবার তাকে আত্মঘাতী হামলাকারী হতে চাপ দিয়েছে। পুলিশের একটি তল্লাশিচৌকিতে হামলা চালাতে রাজি করতে বাবা ও ভাই তাকে মারধর করে। শিশুটির শরীরে আত্মঘাতী বেল্টসহ গত সপ্তাহে আফগান সেনাদের হাতে ধরা পড়ে। তাকে প্রাদেশিক রাজধানী লস্কর গাহ-এ সরকারি হেফাজতে রাখা হয়েছে।
শিশুটি বিবিসির নিউজডে অনুষ্ঠানে অংশ নিয়ে পরিবারের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ তোলে। সে বলেছে, হামলা চালাতে রাজি না হলে বাবা ও ভাই তাকে মারধর করে। পরে সে রাজি হয়।
আর কখনোই বাড়ি ফিরতে চায় না উল্লেখ করে শিশুটি প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কাছে আবেদনে জানায়, তিনি যেন তাকে আলাদা থাকার ব্যবস্থা করে দেন। প্রেসিডেন্টের একজন মুখপাত্র জানান, উপজাতীয় নেতারা শিশুটির নিরাপত্তার নিশ্চয়তা না দিলে তাকে পরিবারের কাছে ফেরত পাঠানো হবে না। বিবিসি।