প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই যে কঠিন হবে, তা এখন ভালোই টের পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই গত শুক্রবার নদীয়ায় দলের কর্মিসভায় নেতা-কর্মীদের অতিরিক্ত আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রথমে ধারণা ছিল, এবারের নির্বাচনে তৃণমূলের প্রতিপক্ষ হবে সিপিএম। লড়াই হবে দ্বিমুখী বা ত্রিমুখী। এখন দেখা যাচ্ছে, অধিকাংশ আসনে চতুর্মুখী লড়াই হতে পারে। এতে তাঁর দলের ভোট ভাগ হবে।