আত্মশান্তির জন্য আন্না হাজারের মৌনব্রত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির বিরুদ্ধে এবং লোকপাল আইন প্রণয়নের দাবিতে দু-দুবার অনশন আন্দোলন করার পর এবার ভারতের গান্ধীবাদী নেতা সমাজসেবী আন্না হাজারে গতকাল রোববার সকাল থেকে এক সপ্তাহের মৌনব্রত পালন শুরু করেছেন।হাজারের ঘনিষ্ঠ সহযোগী দত্ত আওয়ারি জানান, গতকাল সকালে আন্না নিজের গ্রাম মহারাষ্ট্রের রালেগাঁও সিদ্ধির একটি বটগাছের নিচে বসে আত্মশান্তির জন্য ‘মৌনব্রত’ শুরু করেন। তিনি বলেন, কর্মসূচি চলাকালে হাজারে একটি কুঁড়েঘরে অবস্থান করবেন।আওয়ারি বলেন, গত আগস্টে নয়াদিল্লিতে লোকপাল বিলের দাবিতে ১২ দিনের অনশন পালন করার পর হাজারে ক্রমাগত মানুষের সঙ্গে কথা বলেছেন এবং এতে তাঁর স্বাস্থ্যের ওপর প্রচণ্ড চাপ পড়েছে।রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, সহযোগী অরবিন্দ কেজরিওয়ালের জাতীয় কংগ্রেসকে ভোট না দেওয়ার ঘোষণা, কাশ্মীর নিয়ে আরেক সহযোগী আইনজীবী প্রশান্ত ভূষণের বেফাঁস মন্তব্য প্রভৃতি ঘিরে দেশব্যাপী বিতর্ক দেখা দেয়। আন্না এ বিতর্ক থেকে দূরে থাকার জন্যই মূলত এবার আত্মশান্তির জন্য সপ্তাহব্যাপী মৌনব্রত পালন করার সিদ্ধান্ত নিয়েছেন।