আত্মসমর্পণে ইচ্ছুক মাওবাদীরা: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার জঙ্গল মহলের আত্মগোপনকারী মাওবাদীরা যৌথ বাহিনীর অভিযানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা অনেকে এখন আত্মসমর্পণ করতে চাইছে।জেলার পুলিশ সুপার মনোজ ভার্মা সাংবাদিকদের বলেন, আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে এর মধ্যে ১০ জন মাওবাদী পুলিশের কাছে বার্তা পাঠিয়েছে। তবে তিনি তাদের নাম প্রকাশ করেননি। তিনি বলেন, বার্তা পাঠানো মাওবাদীদের মধ্যে তিনজন এ মাসেই আত্মসমর্পণ করছে। অন্যরা পর্যায়ক্রমে আত্মসমর্পণ করবে। ১০ জন মাওবাদীর মধ্যে সাতজনের বাড়ি পশ্চিম মেদিনীপুরে।রাজ্যের পুলিশ এর মধ্যে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসনে যৌথ বাহিনীর ক্যাম্পের কাছে পুনর্বাসনকেন্দ্র স্থাপন করেছে। ত্রিপুরার রাজ্য সরকারও এভাবে আত্মসমর্পণকারী জঙ্গিদের জন্য এ ধরনের ক্যাম্প তৈরি করেছিল।এ ক্যাম্পে আত্মসমর্পণকারী মাওবাদীদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।