আত্মহত্যা করেছিলেন সালভেদর আয়েন্দে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলির সাবেক প্রেসিডেন্ট সালভেদর আয়েন্দে আত্মহত্যা করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির একটি আদালত। ১৯৭৩ সালে তাঁকে ক্ষমতাচ্যুত করতে প্রেসিডেন্ট প্রাসাদে সেনাবাহিনী হামলা চালালে তিনি আত্মহত্যা করেন। এ-সংক্রান্ত সরকারি নথিপত্র তাঁর পরিবারও গ্রহণ করেছে। আয়েন্দের মৃত্যুর ঘটনা নিয়ে দীর্ঘদিনের সংশয় দূর করতে ২০১১ সালে কবর থেকে মৃতদেহ তোলা হয়। ১১ সেপ্টেম্বর চিলির সামরিক অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আদালত সালভেদরের মৃত্যুকে আত্মহত্যা বলে রায় দেন। ১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর চিলির তর‌্যাকালীন সামরিক বাহিনীর প্রধান অগাস্টো পিনোশের নেতৃত্বে প্রেসিডেন্টের প্রাসাদে হামলা চালানো হয়। তখন এই প্রাসাদে ছিলেন প্রেসিডেন্ট আয়েন্দে। পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার বিষয়টি সমর্থন করা হলেও তাঁকে হত্যা করা হয়েছিল বলেই মনে করেন প্রেসিডেন্টের অনুসারীরা। বিবিসি।