আত্মহত্যা চেষ্টার জেরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার অন্টারিও প্রদেশের একটি আদিবাসী সম্প্রদায়ে সম্প্রতি কয়েকটি আত্মহত্যা চেষ্টার ঘটনার কারণে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানে গত শনিবার ১১ জন লোক আত্মহত্যার চেষ্টা করেন। অন্টারিও প্রদেশের এই আদিবাসী সম্প্রদায় ‘অটোয়াপিস্কাট ফার্স্ট নেশন’। দারিদ্র্যসীমার নিচে জীবন যাপন করে ওই সম্প্রদায়ের ১৪ লাখ মানুষ। ফলে আত্মহত্যার প্রবণতাও বেশি তাদের মাঝে। গত মার্চে ওই সম্প্রদায়ের ২৮ জন আত্মহত্যার চেষ্টা করেন। আর গত সেপ্টেম্বর থেকে আত্মহত্যার চেষ্টাকারীর সংখ্যা এক শ ছাড়িয়েছে, যার মধ্যে মারা গেছে একজন। ওই সম্প্রদায়ের লোকদের গড় আয়ু অন্য কানাডীয়দের থেকেও কম।
বিবিসি